বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও তাঁর স্বামী অতিরিক্ত সচিব করোনা আক্রান্ত

  • আপডেট টাইম রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান ও তাঁর স্বামী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শরিফুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, শনিবার সকালে জেলা প্রশাসক ইশরাত জাহান এবং তাঁর স্বামী মোঃ শরিফুল ইসলাম হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নমুনা দেন। তাৎক্ষণিক অ্যান্টিজেন র‌্যাপিড টেস্টের মাধ্যমে তাদের নমুনা পরিক্ষা করা হলে দুজনের রিপোর্ট পজেটিভ আসে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২/৩ দিন পূর্বে জেলা প্রশাসক ইশরাত জাহানের স্বামী অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম স্ত্রীর কর্মস্থল হবিগঞ্জে আসেন। বর্তমানে তাঁরা জেলা প্রশাসকের সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com