শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রাত জেগে বিশ্বকাপ দেখায় স্ত্রীর হাতে স্বামী খুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে স্ত্রীর হাতে সেলিম হোসেন (২৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোর ৬টার দিকে নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের লক্ষীপুর উত্তরপাড়া গ্রামে। এঘটনায় এলাকাবাসী নিহতের স্ত্রী জেসমিন আক্তার (২২) কে পুলিশে সোপর্দ করে।
সেলিম হোসেনকে ওই এলাকার আবুল হোসেনের পুত্র।
থানা সূত্রে জানা গেছে, ওই এলাকার আবুল হোসেনের পুত্র সেলিম আহমেদ রাত জেগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা কেন্দ্র করে জেসমিন তার স্বামী সেলিম হোসেনকে ঘাস কাটা হাসুয়া দিয়ে মাথায় ও গলায় কোপ দেয়। এসময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলছিলো। বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে সেলিম ঘরের বাইরে ঘুমিয়ে যায়। একপর্যায়ে জেসমিন তাকে হাসুয়া দিয়ে মাথায় ও গলায় কোপ দেয়। পরে অবস্থা বেগতিক দেখে জেসমিন পালোনোর সময় প্রতিবেশিরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com