সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫৯০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে আমন মৌসুমে কৃষি পুর্নবাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত বুধবার (৩০ জুন ) বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে ৩শ জন কৃষকের মধ্যে ৮০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এতে বীজ ৫ কেজি, এমওপি সার ১০কেজি, ডিএপি সার ১০ কেজি করে প্রত্যেক কৃষকের হাতে তোলে দেয়া হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com