রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জের র‌্যাবের হাতে আটক লিটন সহযোগিসহ কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের র‌্যাবের হাতে আটক লিটন মিয়া ও তার সহযোগিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে তাদের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। লিটন মিয়া (৩৫), হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার আব্দুল মালেকের পুত্র। বর্তমানে সে শায়েস্তাগঞ্জ রেলকলোনীর জরিনা বেগমের বাসায় বসবাস করছে। তার সহযোগি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের রবিন্দ্র সূত্রধরের পুত্র হিরেন্দ্র সূত্রধর (৩০)। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সিএনজি, টমটমে যাত্রী বেশে উঠে কৌশলে নির্জন স্থানে নিয়ে গিয়ে চালককে অচেতন করে যানবাহন নিয়ে চম্পট দেয়। গত শুক্রবার রাতে অলিপুর এলাকায় একটি সিএনজি ছিনতাইকালে তাদেরকে র‌্যাব আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ছিনতাই ও মলমপার্টির সাথে জড়িত মর্মে স্বীকার করে। পরে তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হলে পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com