রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতে উচ্ছেদ অভিযান ও জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪৭০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বুল্লা বাজারে যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। শনিবার সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা। বুল্লা বাজারের ওই সড়কে ব্যাপক যানজট ছিল। যার ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ সময় সড়কের মধ্য থেকে দুইটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একজনের থেকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সড়কের পাশ থেকে অস্থায়ী বাঁশ বাজার অপসারণ করা হয়। বাজারে সড়কের মধ্যে অবৈধ পার্কিং করে দাড়ানো অটোরিকশা ও সিএনজি সরিয়ে দেয়া হয়। সতর্ক করা হয়। কাবিটার আওতায় নির্মাণাধীন বুল্লা ইউনিয়নের একটি রাস্তার কাজে জনৈক ব্যক্তি বাধা প্রদান করে আসছে মর্মে বুল্লার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। সেই অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি ইয়াছিন আরাফাত রানা। পরে বাধাদানকারীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার পরিবারকে সতর্ক করেন। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় মেম্বার লাখাই থানার একদল পুলিশ ও আনসার সদস্য।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com