বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরের একাংশ ৩০ ঘন্টা বিদ্যুৎবিহীন ॥ বিদ্যুৎ অফিসের হামলার ঘটনায় ১১ ঘন্টা কর্মবিরতি

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ৭৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের একাংশে বিদ্যুৎ না থাকায় বিক্ষুব্ধ গ্রাহকরা আবাসিক অফিসে হামলা ও ভাংচুর চালানোর ঘটনায় ১১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা।
জানা যায়, শহরের সরকারি বৃন্দাবন কলেজের সামনের ট্রান্সফর্মারটি সোমবার সকাল সাড়ে ১১টায় বিকল হয়ে পড়ে। এতে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কলেজ কোয়ার্টার, রাজনগর, প্রেসক্লাব রোড এলাকায় বিদ্যুতবিহীন হয়ে পড়ে। বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। একদিকে প্রচন্ড গরম অন্যদিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পেরে সোমবার রাত ১২টায় শহরের আবাসিক বিদ্যুত অফিসের অভিযোগ কেন্দ্রে কতিপয় যুবক হামলা ও ভাংচুর চালায়। এ সময় বিদ্যুত অফিসের কর্মচারী লাইনম্যান লিটন আহত হয়। এ ঘটনার পরপর বিদ্যুত বিভাগের লোকজন কর্মবিরতি পালন করে। খবর পেয়ে সকাল ১১টায় জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com