বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে ৩টি করাতকলের মাল জব্ধ করেছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট টাইম শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সাঁড়াশি অভিযানে ৩টি করাতকলের লাইসেন্স নবায়ন না থাকায় মালামাল বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার (২৫ জুন) বিকাল সাড়ে ৫ টায় গ্যানিংগঞ্জ বাজারের অনিক স’মিল ও আইয়ুব আলী’র স’মিল এবং চৌধুরী পাড়ার জনতা স’মিল (করাতকল) এর মালামাল বাজেয়াপ্ত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বন অধিদপ্তরের কর্মকর্তা সাহিদুর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি বলেন, করাতকল (লাইসেন্স) বিধিমালার ২০১২ সালের ৯ এর ৩(১) ধারায় লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে ৩টি স’মিলের (করাতকল) মালামাল জব্দ করেছেন। এসব করাতকলের লাইসেন্স থাকলেও নবায়ন না থাকার কারণে মালামাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com