মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ দেখা দিচ্ছে বিভিন্ন রোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। ফলে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু, বৃদ্ধসহ ২০ জন লোক হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মাঝে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। তারা হলো, নবীগঞ্জের পানি উমদা গ্রামের রুবেল মিয়ার শিশু পুত্র ও নবীগঞ্জ সদরের শিবপাশা এলাকার জিহাদ মিয়ার নবজাতক পুত্র। গতকাল রাতে হাসপাতালে সরেজমিনে গিয়ে যায়, শিশু ওয়ার্ডে তিল পরিমাণের ঠাই নেই। নার্স ও চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছে। এছাড়া হাসপাতালের ওয়ার্ড অপরিস্কার থাকার কারণে আরও রোগ সৃষ্টি হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com