সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বাবা-মাকে নির্যাতন ॥ মোবাইল কোর্টে ছেলের ১ বছরের কারাদ- প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৫৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে বাবা-মাকে নির্যাতন করার দায়ে ছেলে শরীফ উদ্দিন (২২) কে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। রবিবার (১৩ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত শরীফ উদ্দিন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুর গ্রামের সমীর উদ্দিনের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-মাকে নির্যাতন করে আসছেন শরীফ উদ্দিন। একাধিক বার স্থানীয় চেয়ারম্যান মেম্বার শরীফকে এসব কর্মকা- থেকে বিরত থাকার অনুরোধ করলেও সে বাবা-মায়ের উপর নির্যাতন অব্যাহত রাখে। রবিবার ফের বাবা-মাকে নির্যাতন করে শরীফ উদ্দিন।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে গিয়ে শরীফ উদ্দিনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বাবা-মাকে মারধরের দায়ে দ-বিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে ছেলে শরীফ উদ্দিন (২২) ১ বছর বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন বলেন, বার বার শরীফ উদ্দিনকে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার শাসন করেছেন কিন্তু সে কর্ণপাত করেনি, আমার কাছে অভিযোগ জানানোর পরও শরীফ তার বাবা-মাকে নির্যাতন করে এ জন্য তাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com