বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের দক্ষিণ নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাদ্রাসা ছাত্রী ওই এলাকার আরজান মিয়ার কন্যা। জানা যায়, পরিবারের লোকজনের অগোচরে ঘরের তীরের সঙ্গে ঝুলে মাদ্রাসা ছাত্রী সুমাইয়া। এসময় ঝুলন্ত অবস্থায় মৃত্যু যন্ত্রনায় ছটপট করতে থাকলে বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com