বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধার কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৭৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ১ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার সময় জনতার হাতে ধরা পড়েছে ৮ সন্তানের জনক এক লম্পট। ভ্রাম্যমাণ আদালতে ১৪ মাসের কারাদ-ে দন্ডিত করা হয়েছে লম্পট সামছু লস্কর (৬০) কে। সে উপজেলা সদরের ২নং আদমখানী গ্রামের মৃত জম্মু লস্করের পুত্র। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৭ জুন সকাল ৬টায় পাইকপাড়া গ্রামের মৃত মঞ্জিল মিয়ার কন্যা তোপখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী তাসলিমা আক্তার (৭) ২নং ইউনিয়ন অফিস সংলগ্ন জাম গাছের নিচে জাম কুড়াতে যায়। এ সময় লম্পট তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে। আদমখানী গ্রামের ডাক্তার মনির লস্কর ঘটনা প্রত্য করে এগিয়ে গিয়ে মেয়েটিকে তার কবল থেকে ছাড়িয়ে আনেন এবং ঘটনার প্রতিবাদ করেন। এ সময় ডাক্তার মনির লস্করের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে লম্পটকে আটক করে সাবেক ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়ার বাড়ীতে নিয়ে যায়। তিনি মোবাইল ফোনে ইউএনও মাসুদ রানা ও থানার ওসি এমরান হোসেনকে ঘটনা অবহিত করেন। ইউএনও’র নির্দেশে এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মি ও ওসি’র নির্দেশে এসআই মহিউদ্দিন সেখানে ছুটে যান। এসিল্যান্ড ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শ্লীলতাহানির শিকার হওয়া মেয়েটির বক্তব্য, লম্পটের বক্তব্য ও এলাকাবাসীর বক্তব্য শুনে লম্পটকে দ-বিধি ৫০৯ ধারাতে ১ বছরের বিনাশ্রম কারাদ-সহ ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হওয়ায় আরও ২ মাসের কারাদ- বাড়িয়ে মোট ১৪ মাসের কারাদ-ে দন্ডিত করেন। পরে এসআই মহিউদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সাজাপ্রাপ্ত আসামি লম্পট মঞ্জিলকে জেল হাজতে প্রেরন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com