বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (৫ জুন) সকালে নবীগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং ইপিআই টেকনিশিয়ান তোহার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা, পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা পাল চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি অপারেশন আব্দুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ ফয়সল আহমদ, স্বাস্থ্য সহকারী দীপংকর ভট্টাচার্য্য দেবুল, অফিস সহকারী গনিউর রহমান রাসেলসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীবৃন্দ। ৬ জুুুন থেকে ১৯ জুন পর্যন্ত নবীগঞ্জ হাসপাতালে ১ টি স্বাস্থ্য কেন্দ্রসহ ৩১২ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৫ শত ৯৯ জন শিশুর মাঝে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৮০ জন শিশুর মাঝে লাল ক্যাপসুল খাওনোর ল্যমাত্রা রয়েছে নবীগঞ্জ উপজেলায় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com