সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাই

  • আপডেট টাইম শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালিবাড়ী ক্রস রোড এলাকায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সর্বস্ব নিয়ে গেছে একদল মাদকসেবী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইনজাম আহমেদ শহরের দক্ষিণ শ্যামলী এলাকার ব্যবসায়ী মৃত আমিন উদ্দিনের পুত্র ও শশ্মানঘাট এলাকার আশিয়ান স্টিল মিলের স্বত্তাধিকারী। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টায় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাসায় যাবার পথে ওই এলাকায় পৌঁছামাত্র ২-৩ জন যুবক তার মোটর সাইকেল গতিরোধ করে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তবে খবর নিয়ে জানা গেছে, হরিপুর এলাকার মৃত আবুল কারামের পুত্র আমিনসহ কয়েকজন এ ঘটনা ঘটিয়েছে। সদর থানার ওসি জানান, এখনও কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com