বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ১ জুয়াড়িসহ ৮ জন সিলেটে গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২ জুন, ২০২১
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের দক্ষিণ সুরমার হোটেল আগমনের একটি ক থেকে জুয়া খেলার দায়ে নবীগঞ্জের একজনসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে সোমবার (৩১ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে দণি সুরমা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বি-বাড়িয়া জেলার নবীনগর থানাধীন পূর্বপাড়া গ্রামের তাদিল ইসলামের ছেলে আল আমিন (২৮), মোগলাবাজার থানাধীন ইঞ্জিনিয়ার গেইট এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে সুমন (৩৭), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ধর্মনগর গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল (২২), বি-বাড়িয়া জেলার সদর থানার চরমারী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে রাজন (২৭), মোগলাবাজার থানাথীন ইঞ্জিনিয়ার গেইট এলাকার মতিউর রহমানের ছেলে রাসেল (২৯), বি বাড়িয়া জেলার নবীনগর থানার রসিমপুর গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে সাদেক (২৮), দক্ষিণ সুরমার বারখলা গ্রামের সেলিম আহমদের ছেলে মাহিন আহমদ (৩২) ও মোগলাজার থানাধীন পাঠানপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মনোয়ার হোসেন (৩৪)। বিষয়টি নিশ্চিত করেন দণি সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com