বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ৫ সন্তানের জননীর মৃত্যু ॥ পরিবারের দাবি হত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৫ সন্তানের জননী হালিমা বেগম (৫৯) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে। তবে পুলিশ বলছে, তদন্ত চলছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির বাঁশের মাচার সঙ্গে বসা অবস্থায় গলায় কাপড় দিয়ে জড়ানো ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী। জানা যায়, সোমবার সকালে কোন এক সময় ফাঁস দেয়া অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়। মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে পরিবারের দাবি কেউ তাকে হত্যা করে এ নাটক সাজিয়েছে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাবে না। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রকৃত কারণ জানতে এ বিষয়ে তদন্ত চলছে। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com