রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে সড়কে প্রাণ গেল বানিয়াচঙ্গের ২ যুবকের ॥ এলাকায় শোকের ছায়া

  • আপডেট টাইম রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪৩৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বাহুবলের মিরপুর নতুন বাজারে সিএনজি অটোরিক্সার সাথে মোটর সাইকেল দূর্ঘটনায় বানিয়াচংয়ের ২ যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার (২৯ মে) দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলা সদরের তকবাজখানী মহল্লার আব্দুল জব্বারের ছেলে প্রবাসী জমির উদ্দিন (৩৫) ও চানপাড়া মহল্লার সাবাজ মিয়ার পুত্র শাকিল আহমেদ রামিম (২৫)। সূত্রে জানা যায়, প্রবাসী জমির উদ্দিন, শাকিল আহমেদ রামিমসহ আরও কয়েকজন বন্ধু মিলে মোটর সাইকেলযোগে শ্রীমঙ্গলে ভ্রমণে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহুবলের মিরপুর নতুন বাজারে গেলে সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী জমির উদ্দিন ও শাকিল আহমেদ রামিম মারা যান। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিএনজি ও মোটর সাইকেল সংঘর্ষে গুরুতর আহত হন বানিয়াচংয়ের জমির উদ্দিন ও শাকিল আহমেদ রামিম। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ২ জনের মৃতদেহ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে নিহত দুই যুবকের সংবাদ গ্রামের বাড়ী বানিয়াচংয়ে পৌছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com