সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করল স্বামী

  • আপডেট টাইম রবিবার, ৩০ মে, ২০২১
  • ৬৫৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামে স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করলেন স্বামী। গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের মৃত রইস উদ্দিনের পুত্র সালাম মিয়া (৪০) তার ছেলের আম পাড়াকে কেন্দ্র করে তার স্ত্রী মৌসুমি আক্তারকে কাঠ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় সালাম মিয়া কাঠ দিয়ে সজোরে আঘাত করলে তার স্ত্রী মৌসুমি আক্তার মাটিতে লুটিয়ে পরে যান।
পরে পরিবারের লোক ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই কামাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত মৌসুমি আক্তারের স্বামী সালাম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com