বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে সড়ক দুর্ঘটনায় আহত ১৫ ॥ মহাসড়কে দেড় ঘন্টা যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৭৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে এনা পরিবহনের বাসের সাথে সিমেন্ট বুঝাই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বাহুবল উপজেলার আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা সংঘটিত হয়। এতে মহাসড়কের উভয় পাশ্বে শতশত যানবাহন আটকা পড়লে যাত্রীদেরকে চরম দূর্ভোগ পোহাতে হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে যাত্রী নিয়ে এনা পরিবহনের (ঢাকামেট্রো ব-১৫-২০৫১) একটি বাস ঢাকা যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে মহাসড়কের বাহুবল উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা প্রিমিয়ার সিমেন্ট বুঝাই (ঢাকামেট্রো উ-১১-৪৬৭৫) একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতাল ও কিনিকে প্রেরণ করেন। এছাড়া মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়লে যাত্রী সাধারণকে দূর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচলের চেষ্টা করেন। পরে বিকাল চারটার দিকে ক্রেন দিয়ে দূর্ঘটনা কবলিত যান সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com