রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পিতাকে ছেলের নির্যাতন ভ্রাম্যমান আদালতে ১ বছরের জেল

  • আপডেট টাইম বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫১৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের দীঘলব্রাহ্মণ গ্রামে পিতা-মাতাকে নির্যাতন ও ঘরের আসবাবপত্র ভাংচুর করার দায়ে আহমদ মিয়া (৩০)কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘলব্রাহ্মণ গ্রামে।
সুত্রে জানা যায়, গেল ঈদের আগে উপজেলার আউশকান্দি ইউনিয়নে ভিজিএফ বিতরণকালে দীঘলব্রাহ্মণ গ্রামের বৃদ্ধ সমেদ মিয়া ইউএনও শেখ মহি উদ্দিন এর নিকট তার ছেলের বিরুদ্ধে নালিশ দেন। বিস্তারিত শুনে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে ছেলে আহমদ মিয়াকে বুঝিয়ে পিতা মাতাকে কষ্ট না দিতে বলেন। তিনি ছেলেকেও ফোনে বুঝান এবং ভবিষ্যতে এসব ঘৃণ্য কাজ থেকে বিরত থাকতে বলেন। এরপরও ওই ছেলে আহমদ মিয়া তার পিতা মাতা কে নির্যাতন করে। গতকাল সোমবার বিকালে ওই ছেলে পুণঃরায় তাদেরকে নির্যাতন করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে একদল পুলিশ নিয়ে হাজির হন। এসময় স্থানীয়দের সহযোগিতায় আহমদকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আহমদ মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com