সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে তরুণ যুবক নয়ন চৌধুরী আর নেই

  • আপডেট টাইম রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের বাসিন্দা যুবক নয়ন চৌধুরী ইন্তোকাল করেনে। গতকাল শনিবার (২২ মে) দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানা যায়, ৬নং সদর ইউনিয়নের নরপতি গ্রামের মুকিত চৌধুরীর ছেলে নয়ন। মা-বাবাসহ তাদের তিন ভাইয়ের পরিবার। নয়নের এক ভাই প্রবাসী আর এক ভাই বেসরকারি সংস্থা আশা’য় চাকরি করেন। নয়ন চৌধুরী স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা থেকে ফার্মাসীতে অনার্স শেষ করে সেখানেই মাস্টার্সে পড়াশোনার পাশাপাশি রেনেডা ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। আরও জানা গেছে, নয়ন চৌধুরী বেশ কিছুদিন পূর্বে করোনা পজিটিভ হলে কোয়ারেন্টাইনে থেকে ও চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হন। চুনারুঘাট স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনা নেগেটিভ রিপোর্ট পান তিনি। এর সুস্থ্য হয়ে তিনি আবার তার কর্মস্থলে যোগদান করেন। গত ২ দিন পূর্বে তিনি বাড়ীতে আসলে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। গতকাল তাকে হবিগঞ্জের একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার এক পর্যায়ে তার শারীরিক অবনতি ঘটে। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। নয়নের মৃত্যুতে চুনারুঘাটে শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com