বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে লাখাইয়ে মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ২২ মে, ২০২১
  • ৪৪২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লাখাই উপজেলা প্রেসক্লাব ও লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের গেইটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩ টায় প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও মিথ্যে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তিদান এবং সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন পালিত হয়েছে। উক্ত মানববন্ধনে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিক বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তার তীব্র নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com