বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে বানিয়াচঙ্গে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৬২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে এবং সাজানো মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১.টায় সভাপতি মোসাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় বানিয়াচং শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে ঘন্টার পর ঘন্টা আটক রেখে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং তাকে যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে, এর বিরুদ্ধে আজ সারা বাংলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি। এসময় রোজিনা ইসলামের মুক্তি ও অন্যায়কারী দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়। অন্যথায় সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন বক্তারা। মানববন্ধনে অংশগ্রহণ করেন, বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, আক্কাছ আলী খান, মোতাব্বির হোসেন, মোশাররফ হোসেন, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মখলিছ মিয়া, আশিকুল ইসলাম, আনোয়ার হোসেন, শেখ নুরুল ইসলাম, জসিম উদ্দিন, আতাউর রহমান মিলন, তৌহিদুর রহমান পলাশ, আলমগীর রেজা, শাহ সুমন, এনায়েত হোসেন, এসকে রাজ, সুজন মিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com