বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজাসহ সেলিম মিয়া (৩২) ও রুবেল মিয়া(২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। গ্রেফতারকৃত সেলিম ও রুবেল পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। এসময় একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল বুধবার (১৯ মে) দুপুরে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সেলিম মিয়া (৩২) ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মানাইর গ্রামের হান্নান মিয়ার ছেলে ও রুবেল মিয়া(২৪) মাধবপুর উপজেলার মনপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার (১৮ মে) গভীর রাতে র‌্যাব-৯ এর মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উবাহাটা গ্রামের নতুন ব্রীজ হইতে ১০০ গজ পশ্চিমে ঢাকা টু সিলেট গামী পাকা রাস্তাার উপর অভিযান পরিচালনা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সেলিম ও রুবেলকে ৪১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় । তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র‌্যাব জানায়, সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com