বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরতলীর কাকিয়ারআব্দায় গাইড ওয়াল নির্মাণ ॥ ফুসে উঠেছে এলাকাবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর কাকিয়ার আব্দা গ্রামের খোয়াই নদীর বাঁধে গাইড ওয়াল নির্মাণ করায় ফুসে উঠেছে এলাকাবাসী। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মোঃ শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবরে এক অভিযোগ ও করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের শহরতলী কাকিয়ার আব্দা, এড়ালিয়া, পূর্ব অনন্তপুর, পূর্ব মাহমুদাবাদ, উত্তর তেঘরিয়া, ইনাতাবাদ, অনন্তপুর, মাছুলিয়াসহ এলাকাবাসী খোয়াই নদীর তীরে গড়ে উঠা চরে বৈশাখ মাসের ধান শুকানো ও খেলার মাঠ হিসাবে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি ওই স্থানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গাইড ওয়াল নির্মাণ করার ফলে এলাকাবাসী ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই কারণে এলাকাবাসী ফুটে উঠেছে। গতকাল সোমবার ১৭ এপ্রিল এলাকাবাসীর পক্ষে শহিদুল ইসলাম নামে একজন এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। এ সময় জেলা প্রশাসক বিষয়টি সুষ্ট সমাধানের আশ্বাস দেন। অপর দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। তিনিও এলাকাবাসীকে বিষয়টির সুষ্ট সমাধানের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com