রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১২ মে, ২০২১
  • ৪৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হবিগঞ্জ মাধবপুর উপজেলায় দু’জনকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইন গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা। জরিমানাপ্রাপ্ত দু’জন হলেন-তোফাজ্জল হোসেন (২৫) ও মোঃ হাসান (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইন গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ওই দুই ব্যক্তিকে ৫০ হাজার করে ১ লক্ষ অর্থদ- প্রদান করা হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা বলেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com