সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লোকড়ায় অর্থ সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৮ মে, ২০২১
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নে ১ হাজার ৮৮০ জন নারী-পুরুষের মাঝে ৪৫০ টাকা করে সরকারি নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাশফিকা হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য আবু জাহির উপকারভোগী কয়েকজনের হাতে ভিজিএফ কর্মসূচির আওতাধীন ৪৫০ টাকা করে তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি করোনাভাইরাস মোকাবিলার স্বার্থে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঈদ উদযাপনের জন্য অনুরোধ জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com