সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে মাদক মামলার আসামী ধরতে গিয়ে পুলিশ অবরুদ্ধ ॥ আটক ৭

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪৫৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চিমটিবিলখাস গ্রামে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই করে সেই পুলিশদের একটি ঘরে তালাবদ্ধ রাখে আসামী পক্ষের লোকজন। বুধবার রাত প্রায় সাড়ে ১১ টার সময় ঘটনাটি ঘটে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্তের চিমটিবিলখাস গ্রামে। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি এম আশারাফ ও তদন্তকারী ওসি চম্পক দামসহ বিপুল সংখ্যখ পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যদের আটকাবস্থা থেকে মুক্ত করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- মামদ আলী (৫৮) ও তার স্ত্রী রেজিয়া খাতুন (৫০), ইমান আলী (৬০), রফিকুল ইসলাম (৩৯), শিপনের স্ত্রী জেসমিন আক্তার (২২), হেনা খাতুন (৩০) ও দুলালের স্ত্রী নাজমা খাতুন (৩৪)। শিপন পলাতক রয়েছে।
এ ঘটনায় ওসি এম আশরাফ জানান, বুধবার রাতে দারোগা আতিকের নেতৃত্ব ৪ সদস্যের একটি দল চিমটিবিল গ্রামের মামদ আলীর পুত্র শিপনকে গ্রেপ্তার করতে মামদ আলীর বাড়িতে তল্লাশি পরিচালনা করে মাদক মামলার পলাতক আসামী শিপনকে আটক করে। পুলিশের উপস্থিতি দেখে মামদ আলী বাড়িতে ডাকাত পড়েছে বলে চিমটিবিল ক্যাম্পের বিজিবি জোয়ানদের ফোন দেয়। বিজিবি কয়েকজন সদস্য মামদ আলীর ঘরে উপস্থিত হয়। এরপর আটক শিপনের সাথে দারোগা আতিকের হাতাহাতির ঘটনা ঘটে। এতে দারোগা আতিক ও মামদ আলী আহত হন। এক সময় দারোগাসহ ৪ পুলিশ সদস্যকে ঘরে তালাবদ্ধ করে রাখে মামদ আলী। খবর পেয়ে ওসি এম আশরাফ অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আহকদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি এম আশরাফ বলেন, শিপন দাগী চোরাকারবারি। তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। শিপন চিমটিবিল সীমান্তে দাগী তালিকাভুক্ত একজন চোরাকারবারী। পুলিশকে ঘরে তালাবদ্ধ করে রাখা ও আহত করার ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। মামদ আলী বলেন, তার ছেলে শিপন ঘরে ঘুমে ছিলো। রাত প্রায় ১১ টায় সাদা পোষাকধারী কিছু মানুষ তার ঘরে হানা দেয়। তিনি ডাকাত মনে করে শোর চিৎকার শুরু করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com