সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ ॥ মৃত্যু নিয়ে রহস্য ্॥ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে লাশ দাফন

  • আপডেট টাইম বুধবার, ৫ মে, ২০২১
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তার পিতা ও চাচার দাবি তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় তানিয়ার মরদেহ তার পিতা ও স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়। অপরদিকে তার স্বামী পুলিশ সদস্য সফিকুল ইসলামকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৪টায় সে অসুস্থ হয়ে পড়লে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাটি নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। গতকাল রাতে তারাবিহ নামাজের পর তানিয়ার মরদেহ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাগবেড় গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত ৩ মে সোমবার বিকেলে ধুলিয়াখাল পুলিশ লাইন সংলগ্ন এলাকার একটি বাসা থেকে স্বামী সফিকুল ইসলাম স্ত্রী তানিয়ার ঝুলন্ত দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে এলে এক নারী ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই সাইদুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গতকাল মঙ্গলবার সকালে তানিয়ার পিতা বুলবুল মিয়া, চাচা আলমগীরসহ স্বজনরা পুলিশকে জানান, তাদের মেয়েকে পরিকল্পিতভাবে সফিকুল ইসলাম হত্যা করে আত্মহত্যার চেষ্টা বলে চালিয়ে দিচ্ছে। এতে পুলিশেরও সন্দেহের সৃষ্টি হয়। সদর থানার ওসি মাসুক আলী মর্গে গিয়ে লাশ দেখে আসেন। তানিয়ার পিতা ও চাচা আরও জানান, ৬ মাস আগে একই উপজেলার মর্নকান্দা গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র পুলিশ কনস্টেবল সফিকুল ইসলামের নিকট বিয়ে দেয়া হয় তানিয়াকে। বিয়ের পর থেকেই সফিকুল বিভিন্ন কারণে তাকে নির্যাতন করতো। বিষয়টি ফোনে তানিয়া তাদেরকে জানাতো। এমনকি তানিয়াকে সফিকুল বাইরে যাবার সময় তালাবদ্ধ করে যেতো এবং মাঝে মাঝে ব্যবহৃত ফোনটিও নিয়ে যেতো। ৩ মে সকালে তানিয়া ফোনে তার পিতাকে জানায়, সফিকুল তাকে মারধোর করেছে। বিকালের দিকে তার ফোন বন্ধ পাওয়া যায়। কিন্তু তানিয়ার মৃত্যুর খবর সফিকুল দেয়নি। পাশের বাসার এক ব্যক্তি ফোন করে তাদেরকে জানালে গতকাল মঙ্গলবার তারা হবিগঞ্জ আসেন। ফলে তাদের সন্দেহ আরও বাড়তে থাকে। এ বিষয়ে তানিয়ার পিতা বাদি হয়ে সফিকুল ও তার ভাই রুবেল এবং মা রাশেদাকে অভিযুক্ত করে তার মেয়েকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে মর্মে গতকাল রাতে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com