বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে পুলিশ সুপারের ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪৯৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্লা’র পক্ষ থেকে বাহুবল উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ যোহর উপজেলার দৌলতপুর আশরাফিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাহুবল সার্কেলের সিনিয়ির সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবীর, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, ইউপি সদস্য ইয়ান উদ্দিন, হাজী বরকত উল্লা প্রমুখ।
পরে মিরপুর মাদ্রাসা, খিলবামই আহমদীয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা, ফদ্রখলা মাদ্রাসা, সফিয়াবাদ দারুল সুন্নাহ এতিমখানা, রশিদপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, সুন্দ্রাটিকি আনোয়ারুল ইসলামিয়া এতিমখানা, নূরুদ্দিন একাডেমি মাদ্রাসা, পুটিজুরী ইসলামিয়া মাদ্রাসা ও বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com