শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ভিজিএফ চালের বদলে বিতরণ হবে নগদ টাকা

  • আপডেট টাইম সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৫০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঈদুল ফিতরে চালের বদলে দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (ভিজিডি) গিয়াসউদ্দিন আহমেদের স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানা যায়। চিঠিটি হবিগঞ্জ মাধবপুর উপজেলা প্রশাসনের কাছে এসেছে। চিঠিতে বলা হয়, ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে চাল বিতরণ করা হতো। এ বারের ঈদে চালের বদলে দু:স্থদের মাঝে নগদ টাকা বিতরণ করা হবে। প্রতি কার্ডের বিপরীতে ৪৫০ টাকা করে দেওয়া হবে। এজন্য পহেলা মে’র মধ্যে ভিজিএফের বরাদ্দের টাকা দু:স্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারকে এ সহায়তা দিতে হবে। ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ভিজিএফ কমিটির প্রকাশ্যে সভায় তালিকা প্রস্তুত ও প্রত্যায়িত হবে। এবার তালিকায় ৭০ শতাংশ নারী অন্তর্ভুক্ত নিশ্চিত করার কথাও বলা হয়েছে। উপজেলা প্রকল্প অফিস জানায়, অনিয়ম ঠেকিয়ে সুষ্ঠুভাবে ভিজিএফের নগদ টাকা বিতরণে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। উপজেলাতে পৌরসভাসহ কার্ডধারী রয়েছে ২৬ হাজার ৯৬৪ জন। এ জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে চাল বিতরণ করা হতো। এ বছর চালের বদলে প্রতি কার্ডের বিপরীতে ৪৫০ টাকা করে দেওয়া হবে। সূত্র জানায়, ইউপি চেয়ারম্যানরা তাদের ইচ্ছেমতো বিতরণ কাজ সম্পন্ন করেন। এতে একই পরিবার থেকে একাধিক ব্যক্তি সুবিধা পেয়ে থাকে। চালের বদলে টাকা বিতরণ ও তালিকায় যাতে অনিয়ম না হয় বিষয়টি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন বলেন, প্রতিবছর ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দু:স্থদের মাঝে চাউল বিতরণ করা হতো। এ বছর চালের বদলে টাকা বিতরণ করা হবে। স্বচ্ছতার সঙ্গে এ টাকা বিতরণের চেষ্টা করা হবে বলেও তিনি জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম বলেন, স্বচ্ছতার জন্য উপকারভোগীদের মূল জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করে তালিকা তৈরি এবং উপজেলা কমিটির অনুমোদনের পর বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, তালিকা তৈরির ক্ষেত্রে জনপ্রতিনিধিরা যেন নীতিমালা অনুসরণ করেন সে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com