বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন কুখ্যাত ডাকাত আটক

  • আপডেট টাইম রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় রোড ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ এপ্রিল) দুপুরে আটকৃতদের আদালতে মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তালুকহগড়াই-মড়রাগামী রাস্তায় ২নং ব্রীজের নিচ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র রনি মিয়া (২৭), শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ওসমান আলীর পুত্র নাছিম মিয়া (৩৫), পুরাসুন্দা গ্রামের আলমগীর মিয়ার পুত্র সুজন মিয়া (২৮)। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব জানান-ডাকাতরা মড়রা এলাকায়সহ ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির করার জন্য মড়রাগামী রাস্তায় ২নং কালভার্টের নিচে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্টিলের তৈরী ধারালো টিপ ছুরি, ধারালো রামদা, লোহার তৈরী ছোরা, লোহার তৈরী চিমটি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com