বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক এমপি শাম্মী অসুস্থ ॥ দোয়া কামনা

  • আপডেট টাইম রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৯৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের ১ম যুগ্ম-সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক এমপি শাম্মি আক্তার শিফা গুরুতর অসুস্থ। তাঁকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা যায়, শাম্মী আক্তার শিফার শরীরে কিছুদিন যাবৎ বিভিন্ন সমস্যা দেখা দেয়। গত ১৯ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সাথে সাথে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে দেখা যায় হিমোগ্লোবিন কমে গেছে। রক্ত নেমে এসেছে ৪ পয়েন্টে। তার ইতিমধ্যে তার শরীরে ৪ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। এদিকে শাম্মী আক্তারের রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য জিয়া ফাইন্ডেশনের পক্ষ থেকে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
হবিগঞ্জের কৃতিসন্তান চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম এর বড় মেয়ে শাম্মি আক্তারের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com