শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জেলা যুবলীগের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে ইফতারী বিতরণ করলেন কৃষি মন্ত্রী

  • আপডেট টাইম শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রমজানে ১০ম দিনে গতকাল করোনায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন, ভাসমান ও অসহায় প্রায় ৫শ পরিবারের মাঝে রান্না করা খাবার ও ইফতারী বিতরণ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ। হবিগঞ্জ পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের ব্যক্তিগত উদ্যোগে হবিগঞ্জ জেলা যুবলীগের পক্ষে গত ১০দিন যাবৎ হবিগঞ্জ পৌর এলাকার ৯ টি ওয়ার্ড এ ধারাবাহিক ভাবে এ ইফতারী ও খাবার বিতরণ অব্যাহত রেখেছেন। গতকাল হবিগঞ্জ পৌরসভার সার্কিট হাউস রোড, বেবী স্ট্যান্ড ও রাজনগর সহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম সহ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক করোনায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন, ভাসমান ও অসহায় পরিবারের মাঝে ইফতারী বিতরণ এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com