শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নয়া পাথারিয়ার ডাবল মার্ডার মামলায় সাজাপ্রাপ্ত ৪ জন এখনও অধরা

  • আপডেট টাইম শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নয়াপাথারিয়া গ্রামে ডাবল মার্ডার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪ আসামিকে এখনও গ্রেফতার হয়নি। দন্ডপ্রাপ্ত পলাতকরা হচ্ছে- তারা মিয়া, সুজন মিয়া, নজীর মিয়া ও মিজানুর আলম।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে ২০১১ সালের ২৮ মার্চ হামলা ও সংঘর্ষের ঘটনায় সিপাই মিয়া ও মর্তুজ আলী মারা যান। এ ঘটনায় সিপাই মিয়ার ছেলে তাজুল ইসলাম বাদি হয়ে জেলা যুবদল নেতা কুহিনুর আলম, মক্রমপুর ইউনিয়ন বিএনপি নেতা তারা মিয়া মেম্বারসহ ৪৮ জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। পরে ২০১৩ সালে রায়ে আসামীরা খালাস পায়। পরবর্তীতে বাদিপক্ষ হাইকোর্টে আপিল করলে আদালত ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
এর মাঝে কুহিনুর আলম, তারা মিয়া, সুজন মিয়া, সমছু মিয়া, কাজল মিয়া, সিরাজ মিয়াকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল এবং ইদু মিয়া, চান মিয়া, নজীর মিয়া ও মিজানুর আলমকে ১০ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com