বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে প্রনোদণার ২২ বস্তা সরকারী বীজ জব্দ ॥ ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় সরকারী ধান বীজ অবৈধ পন্থায় বিক্রি করার উদ্দেশ্যে মজুত করা ২২ বস্তা বীজ ধান জব্দ করেছেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।
উপজেলা প্রসাশন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাহুবল উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল বাজার এলাকায় এস আলম ট্রেডার্স এ অভিযান চালিয়ে সেখান থেকে সরকারী ২২ বস্তা আউশ প্রনোদণার ধান বীজ জব্দ করেন। পরে ঘটনাস্থলেই উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সরকারী ধান বীজ রাখার অপরাধে অভিযুক্ত এস আলম ট্রেডার্সের এর স্বাধিকারী মোঃ আলম মিয়াকে ২০ হাজার টাকা অর্থদ-ে দন্ডিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল আউয়াল। উক্ত অভিযানকালে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার বাজারের সকল ব্যবসায়ী ও উপস্থিত সকলের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারী আউশ প্রনোদণার ধান বীজ যা বিক্রয় যোগ্য নয়, ভবিষ্যতে কেউ এমন অপরাধে না জড়ানোর জন্য সর্তক করে দেন তিনি।
উল্লেখ্য যে, গত ৩-৪ দিন যাবত উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আউশ মৌসুমের প্রনোদণার হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের ন্যায় সরকারী সার ও বীজ বিতরণ করা শুরু হয়। গরীব অসহায়দের মাঝে প্রনোদণার সরকারি সার ও বীজ বিতরণের করার জন্য। কিন্তু কিছু অসাধু লোকের চামচামির করে কারণে প্রকৃত কৃষকরা সরকারী সার ও বীজ থেকে বঞ্চিত হচ্ছে এমন খবর পাওয়া যায়। পরে স্থানীয় সংবাদকর্মীরা এমন সংবাদ প্রকাশিত করলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার বলেন, এসব অবৈধ কর্মকান্ডের যে কোন ধরনের তথ্য আমাকে দিন, তথ্য প্রদানকারীর নাম ঠিকানা গোপন থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com