বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

খোশ আমদেদ মাহে রমজান ॥ আজ ১০ রমজান

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১০ রমজান। আজকের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাহে রমজানের রহমত দশক শেষ হয়ে মাগফিরাত অর্থাৎ ক্ষমার দশকের সূচনা হবে। এই ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ৬১৯ খ্রিষ্টাব্দের এই দিনে ইন্তেকাল করেন হযরত খাদিজা রাদিআল্লাহ আলায়হি ওয়া সাল্লামের প্রথম স্ত্রী এবং তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে ইসলামের অগ্রাভিযানের সূচনা করেন। তিনি ছিলেন সে কালের মশহুর ধনাঢ্য মহিলা। তাঁর বাণিজ্য সমগ্র মধ্যপ্রাচ্য, পারস্য, ভারতবর্ষসহ চীন পর্যন্ত বিস্তৃত ছিল।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম তাঁর ব্যবসার তত্বাবধায়ক হিসেবে বিভিন্ন দেশ গমন করেন এবং প্রভূত মুনাফা অর্জন করেন। প্রিয় নবীর (সাঃ) অনুপম চরিত্র মাধুর্যে বিমুগ্ধ হয়ে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার প্রস্তাব পাঠান। তখন তাঁর বয়স ৪০, আর প্রিয় নবীর (সাঃ) বয়স মাত্র পঁচিশ। এই বিয়ের পরেই প্রিয় নবীর (সাঃ) জীবনে নবদিগন্ত সূচিত হয়। প্রিয় নবী (সাঃ) যখন হেরা গুহায় গভীর মুরাকাবায় দিনের পর দিন অতিবাহিত করতেন, তখন তিনি স্বামীর খাবারদাবার নিজে বহন করে সেই দুর্গম গিরিগুহায় পৌঁছে দিতেন। ৬১০ খ্রিষ্টাব্দের রমজান মাসের শেষ দশকের কোন এক বেজোড় রাতে, অধিকাংশের মতে ২৭ রমজান রাতে প্রিয় নবীর (সাঃ) নিকট আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল (আঃ) প্রথম অহি বহন করে আনেন। সূরা আলাকের প্রথম ৫ খানি আয়াতে কারিমা নাজিল হয়। প্রিয় নবী (সাঃ) কাঁপতে কাঁপতে ভয় শঙ্কিত অবস্থায় গৃহে ফিরে হযরত খাদিজাকে (রাঃ) বলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আমার দারুন ভয় করছে। আমি বুঝি হালাক হয়ে যাব। স্ত্রীকে প্রিয় নবী (সাঃ) হেরা গুহার সব কথা শোনালেন। তখন তিনি বললেন, আপনি কোন রকম আশংকা করবেন না। আল্লাহ, আপনার প্রতি রহমত প্রদর্শন করেছেন। আপনি তো দুর্বলের প্রতি দয়া করেন, আত্মীয়দের সঙ্গে সদ্ব্যবহার করেন, মেহমানদের খেদমত করেন, মিসকিনদের অভাব, বিমোচনে সহায়তা করেন। যিনি আল্লাহর সৃষ্টি মানুষের প্রতি এত দরদী তিনি তো তাঁর রহমতেরই পাত্র।
হযরত খাদিজা (রাঃ) তদানীন্তন শ্রেষ্ঠ ধর্ম শাস্ত্রবিদ। ওরাকা ইবনে নওফালের কাছে তাঁকে নিয়ে যান। ওরাকা সব ঘটনা শুনে সোল্লাসে বললেন, হযরত মুহাম্মদের (সাঃ) নিকট নামুসে আকবর এসেছিলেন। তিনিই জিব্রাইল। তিনিই নবীগণের নিকট অহী নিয়ে আসেন। তিনিই মুসার (আঃ) নিকটও আসতেন। হযরত খাদিজা (রাঃ) ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপদে বিপদে সর্বক্ষণ প্রিয় নবীর (সাঃ) পাশে থেকে সাহস দিয়েছেন। প্রেম-ভালবাসা, শ্রদ্ধা-ভক্তি, অর্থ-শক্তি ও সর্বাত্মক সমর্থন দিয়ে তাঁকে সহায়তা করেছেন। তার ইন্তেকালে প্রিয় নবী (সাঃ) শোকে কাতর হয়ে পড়েন। দাফন কালে প্রিয় নবী (সাঃ) তাঁর কবরে নেমে তাঁর দেহকে শুইয়ে দেন। মক্কার জান্নাতুল মুয়াল্লায় তাঁর মাজার শরীফ রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com