বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ॥ নামে তাল পুকুর ঘডি ডুবে না!

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার না থাকায় সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। একজন ডাক্তার নিয়োগ দেয়া হলেও তিনি কখনো হাসপাতালে যাননি। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে সিভিল সার্জনের নিকট অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, উপস্বাস্থ্য কেন্দ্রটি প্রষ্ঠিার পর থেকে এখন পর্যন্ত কোন এমবিবিএস ডাক্তার দায়িত্ব পালন করেন নি। ফলে এলাকার জনগণ সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, উক্ত ইউনিয়নের ৮টি গ্রামসহ পর্শ্ববর্তী এলাকার ২০টি গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ চিকিৎসা সেবার জন্য ওই হাসপাতালের উপর নির্ভরশীল। প্রায় ৬ মাস পূর্বে ডাঃ আবু কাওছার নামে একজনকে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু এলাকাবাসী ওই ডাক্তারকে কখনো দর্শণ পায় নি। ফলে সুচিকিৎসা থেকে বরাবরই বঞ্চিত।
অভিযোগে বলা বলা হয়, ওই হাসপাতাল সংশ্লিষ্ট এলাকার লোকজন সুচিকিৎসার জন্য আসতে হয় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল। এ ক্ষেত্রে নবীগঞ্জ আসতে ক্ষেত্রবেধে ৪/৫শ টাকা আর হবিগঞ্জ আসতে ব্যয় হয় প্রায় ১ হাজার টাকা। চিকিৎসা ও ঔষধ খরচতো আছেই। যা একজন গরীব রোগীর পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়ে। ফলে অনেকে বিনা চিকিৎসায় আবার কেহ ভুল চিকিৎসায় শারীরিক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
এ অবস্থায় নিয়োগ প্রাপ্ত ডাঃ কাওছারকে হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করা অথবা অন্য একজন ডাক্তার নিয়োগ দেয়ার জন্য অভিযোগে দাবী জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com