শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আজমিরীগঞ্জে সরকারি খাল মাটি ভরাট করে জলাবদ্ধতা সৃষ্টি

  • আপডেট টাইম রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৫০৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন একটি সরকারি খালে মাটি ভরাট করে বসতভিটা নির্মাণ করে স্বাভাবিকভাবে গ্রামের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করা হয়েছে। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। প্রতিকার চেয়ে গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন জুয়েল মিয়া।
জানা যায়, নগর গ্রাম থেকে পশু হাসপাতাল হয়ে উপজেলা পরিষদ ও বাজারগামী রাস্তায় খালের উপর দীর্ঘদিন পূর্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একটি ছোট ব্রীজ নির্মাণ করে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়। ওই রাস্তা দিয়ে লোকজন আসা-যাওয়া করে থাকে। খাল দিয়ে গ্রামের পয়ঃনিষ্কাশন সহ পানি চলাচল করে থাকে। এদিকে একই গ্রামের বাসিন্দা মৃত- হানিফ উল্লাহর পুত্র বিল্লাল মিয়া ও নেকবর মিয়া বেশ কিছুদিন পূর্বে সরকারি কালভার্টের গোড়ায় মাটি ভরাট করে পানির স্বাভাবিক চলাচলে ব্যঘাত ঘটায়। এর কিছুদিন পর উক্ত কালভার্ট থেকে ১’শ থেকে দেড়’শ ফুট দূরে একই খালে মাটি ভরাট করে বসতভিটা নির্মাণ করে। এতে বসতঘর নির্মাণ করে বসবাস করার উদ্যোগ নিয়েছে। মৌখিকভাবে প্রতিবাদ করলেও আমলে নিচ্ছে না তারা। এতে গ্রামের স্বাভাবিক পানি চলাচলে বাঁধা পেয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগামী বর্ষা মৌসুমের পূর্বে যদি খালে ভরাটকৃত মাটি অপসারণ করা না হলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে দূর্গন্ধ ছড়ানো সহ স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশংখা করছে গ্রামবাসী। এ অবস্থা থেকে মুক্তি চায় নগর গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com