শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আউড়া গ্রামে ৪ সহোদরের হামলায় অপর ভাই আহত

  • আপডেট টাইম শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউড়া গ্রামের অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল খালেক (৫০) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, মৃত রঙ্গু মিয়ার পুত্র আঃ গনি, আঃ মালেক, আঃ মন্নান ও অনু মিয়ার মাঝে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পাশাপাশি ওই দিন অভিযুক্ত আঃ গণি আহত আব্দুল খালেকের কাছে ৫০ হাজার টাকা ধার চাইলে তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে বিক্ষুব্ধ হয়ে গতকাল শুক্রবার সকালে উপর উল্লেখিত অভিযুক্তরা আব্দুল খালেকের উপর আতর্কিতে হামলা চালায়। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল খালেকের বাম হাতের তিনটি আঙ্গুলের রগ কেটে যায়। এসময় তার স্ত্রী তাহেরা খাতুন স্বামীকে বাচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তার গলা থেকে এক লাখ টাকা মূল্যের ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং দোকানে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আব্দুল খালেকের শোরচিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। আহত সূত্রে জানা যায়, আসামীগণ দীর্ঘদিন যাবৎ আব্দুল খালেক ও তার পরিবারের লোকজনকে প্রাণে হত্যার হুমকিসহ নানাভাবে নির্যাতন করে আসছিল। আব্দুল খালেক সরকারি চাকুরীজীবী হওয়ার সুবাধে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিল এবং গ্রামের বাড়িতে সকল সম্পত্তি ভোগ দখল করে আসছিল তার সহোদর ভাইয়েরা। পরবর্তীতে আব্দুল খালেক সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণ করার পরে বাড়িতে নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, ‘বিষয়টি শুনেছি। আহত আব্দুল খালেককে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com