শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে প্রতারকের খপ্পড়ে পড়ে সোয়া লাখ টাকা খোয়া সর্বশান্ত কৃষক পরিবার

  • আপডেট টাইম শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৮৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের এক কৃষক পরিবারের স্কুল পড়ুয়া মেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রতারকের খপ্পড়ে পড়ে সোয়া লাখ টাকা বিকাশে প্রদান করার পর কতিপয় প্রতারক হাওয়া হয়ে গেছেন। ফলে জায়গা ভূমি বিক্রি করে বিকাশ দোকানের সোয়া লাখ টাকা পরিশোধ করতে হচ্ছে ওই কৃষক পরিবারের। সুত্রে জানাযায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের মুক্তার গ্রামের আকল দাশের স্কুল পড়ুয়া মেয়ের মোবাইল নম্বারে বিকাশ কোম্পানির পরিচয়ে জনৈক প্রতারক ফোন করে তার নামে ১০ লাখ টাকা লটারী লেগেছে মর্মে জানায়। স্কুল পড়ুয়া মেয়ে হতভম্ভ হয়ে সে টাকা পাওয়ার পদ্ধতি জানতে চাইলে প্রতারক জানায় বিষয়টি কারো সাথে শেয়ার না করে যে কোন বিকাশ দোকান থেকে তাদের দেয়া মোবাইল নম্বারে সোয়া লাখ টাকা বিকাশে প্রদান করলেই তারা লটারীর টাকা পরিশোধ করবে। লোভনীয় এই অফার পেয়ে মেয়েটি তার মা প্রতীমা রানী দাশকে সাথে নিয়ে এসে পুর্ব পরিচয়ের সুত্রধরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ একটেল শপে এসে বিকাশে পর্যায়ক্রমে ১ লাখ ১৮ হাজার টাকা প্রতারকদের দেয়া নম্বারে প্রেরন করে। ততক্ষন ওই প্রতারক চক্রটি মেয়েটির সাথে ফোনে আলাপরত ছিল। টাকা পাটানো শেষ হওয়ার সাথে সাথে ওই ফোন নম্বারটিও বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষন অপেক্ষা করে ওই ফোন নম্বার বন্ধ থাকায় ধরা পড়ে তারা প্রতারনার শিকার হয়েছে। এদিকে অসহায় কৃষকের স্কুল পড়ুয়া মেয়ে ও তার মা বিকাশ দোকানের সোয়া লাখ টাকা পরিশোধ করতে অক্ষম। এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য মুরুব্বীয়ান ১ মাসের মধ্যে ওই ব্যবসায়ীর সোয়া লাখ টাকা পরিশোধের সিদ্ধান্ত দেন। উক্ত প্রতারনার শিকার হয়ে কৃষক পরিবার পথে বসেছে। প্রায়ই এমন প্রতারনার শিকার হচ্ছেন সাধারন মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com