সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের পাইকপাড়ায় জোরপূর্বক ফিশারীর মাছ লুট ॥ গাছ কর্তন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পাইকপাড়া গ্রামে জোড়পূর্বক ফিশারীর মাছ লুট, গাছপালা ও ফসলাধির গাছ কেটে নিয়ে গেছে। এব্যপারে গতকাল মঙ্গলবার ফিশারীর মালিক পাইকপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র নাজিম উদ্দিন রুমি বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হচ্ছে-নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের আব্দা গ্রামের সামছু চৌধুরীর স্ত্রী ফরিদা বেগম (৪৫), বাজিদ আহমদের স্ত্রী রহিমা বেগম (৫০), পাইকপাড়া গ্রামের ছনর উদ্দিনের পুত্র সিরাজ মিয়া (৪৮), হেলাল মিয়া (৪৪), মৃত মনির উদ্দিনের পুত্র মামদ মিয়া (৫৫), মারাজ মিয়া (৫৮), মামদ মিয়ার পুত্র তাহের মিয়া (২২) গং ৬/৭ জন।
অভিযোগ জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার রাত অনুমান ৭টার দিকে অভিযুক্তরা পাইকপাড়া গ্রামের নাজিম উদ্দিন রুমির মালিকানাধীন আয়ান এগ্রো ফিশারীতে প্রবেশ করে। পরে এরা ফিশারীর পাড়ে লাগানো বিভিন্ন জাতের প্রায় ৫০ হাজার টাকা মুল্যের গাছ ও ফসলাদি কর্তন করে এবং ফিশারীতে ফলানো বিভিন্ন জাতের প্রায় ১ লাখ টাকার মাছ জোড়পূর্বক চুরি করিয়া নিয়ে যায়। এসময় ফিশারীর মালিক নাজিম উদ্দিন রুমি বাধা দিলে তারা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com