সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

করোনা সচেতনতা ॥ কয়েকটি কাঁচা বাজারে বৈঠক করেছেন মেয়র সেলিম

  • আপডেট টাইম বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম হবিগঞ্জ পৌর এলাকার শায়েস্তানগর বাজার, চৌধুরীবাজার ও চাষীবাজারে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারী স্বাস্থ্য বিধি মেনে বাজার পরিচালনার জন্য ব্যবসায়ী দোকানদারদের সাথে বৈঠক করেন। এসময় বাজারসমূহে জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরন ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারাভিযান চালান এবং বাজার এলাকার মানুষের মধ্যে মাস্ক বিতরন করেন। এসময় তিনি সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে বাজার বাজার পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
চাষীবাজারে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, কাউন্সিলর আলাউদ্দিন কুদ্দুস, মহিলা কাউন্সিলর শেখ সুমা জাহান, চাষী বাজারের পাইকারী আরতের সভাপতি শেখ মোঃ মামুন, চাষী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন চৌধুরী পারভেজ।
শায়েস্তানগর বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ শফিকুর রহমান সিতু, বাজার ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, মৎস্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, কাঁচাবাজার ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শিপন মিয়া।
চৌধুরী বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ জুনায়েদ মিয়া, চৌধুরী বাজার ব্যবসায়ী কবির মিয়া, খোরশেদ মিয়া, হান্নান মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com