বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বানিয়াচঙ্গে আওয়ামীলীগের র‌্যালী ও জনসভা

  • আপডেট টাইম রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ৫০ বছর পূতি‘র সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও জনসভা অনুষ্টিত হয়েছে।
২৬ মার্চ সকাল সাড়ে নয়‘টায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ থেকে র‌্যালীটি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে সমাপ্ত করা হয়। বিকাল ৪টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্টিত হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার। অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, আংগুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, আসাদুর রহমান খান, উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, যুবলীগ সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, যুবলীগ সহ-সভাপতি ছাহেব আলী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী আবুল হোসেন, নজরুল ইসলাম, ইমান উদ্দিন, কৃষ্ণদেব, ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জ্বল, সাধারন সম্পাদক সাইম হাসান পুলক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com