বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহরে ৩ ফার্মেসীকে ৯০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অনুমোদনহীনভাবে আইন অমান্য করে ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টি স্যালাইন মজুদ রাখার অপরাধে হবিগঞ্জ শহরে তিন ফার্মেসীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় এ ধরণের কর্মকা- থেকে বিরত থাকতে ফার্মেসী ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেয়া হয়। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই হবিগঞ্জে নামি-দামি কয়েকটি ফার্মেসীতে অনুমোদনহীনভাবে আইন অমান্য করে ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টিস্যালাইন মজুদ রাখার অভিযোগ আমাদের কাছে আসছিল। গতকাল বুধবার বিকেলে শহরের বেশ কয়েকটি নামি ফার্মেসীতে অভিযান চালানো হয়। এ সময় মোদক ফার্মেসীকে ৫০ হাজার টাকা, ওরিয়েন্টাল মেডিকোকে ৩০ হাজার টাকা ও উদয় ফার্মেসীকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৯০ হাজার টাকা অর্থদ- করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com