সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ওয়ান ন্যাশন ইউকে এর উদ্যোগে নবীগঞ্জের বুরহানপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ওয়ান ন্যাশন ইউকে এর উদ্যোগে ও অর্থায়নে নবীগঞ্জ উপজেলার বুরহানপুর (মাঝের হাটী) বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বী মোফাজ্জল হোসেন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহীন মিয়া চৌধুরী, নাজমুল ইসলাম, গেদা মিয়া, শাহজান মিয়া, কালু মিয়া, কাজী শিহাব, ফয়েজ আহমদ, হাবিবুর রহমান, কাজী ফয়েজ মিয়া, রহীম চৌধুরী, ফখরুল চৌধুরী, ছাদিক মিয়া, আসুখ মিয়া, সফিক মিয়া, রাজু মিয়া, দবির মিয়া, রুবেল মিয়া, রিজন মিয়া, কয়েছ মিয়া, হাজী নাঈম, দিলদার, রাহি, সেবু রহমান, জামিল হক, আদিল, পিলু মিয়া প্রমুখ।
বুরহানপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উক্ত চক্ষু শিবিরে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ প্রায় ৭শত জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা ও বিনা মুল্যে ঔষধ প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে বাচাই করা চোখে ছানী পড়া প্রায় ৭০জনকে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে বিনা মুল্যে অপারেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com