শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে জঙ্গল থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে আশরাফ (১৫) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্নপাড়া এলাকার মাইজের মহল্লার প্রহলাল দেবের বাড়ির উত্তরের জঙ্গল থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। আশরাফ আজমিরীগঞ্জ থানার নগর গ্রামের আহাদ মিয়ার ছেলে। ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কিশোরের বাবার বাড়ি পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলায়। বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার কারণে মা আমীরুন্নেছা অন্যত্র বিয়ে করে সংসার করছেন। এ অবস্থায় কিশোরটির বাবাও খোঁজ করতেন না। নিহত আশরাফ তার নানী আরশ বিবির সাথে একই ইউনিয়নের দোয়াখানী গ্রামে থাকতো। শারিরীকভাবে প্রতিবন্ধী নিহত কিশোর স্পষ্টভাবে কথাও বলতে পারতো না।
নিহতের মামাতো বোন ডালিয়া বেগম জানান, শনিবার সকালে ভাত খেয়ে অন্যদিনের মত সকাল ৯টায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সাধারণত বাড়ির আশপাশেই ঘোরাঘুরি করে দুপুরে বাড়ি ফিরে আসতো। ডালিয়ার দাবি, তাদের বাড়ি থেকে এতদূরে সে কোনদিন যায়নি। আর প্রতিবন্ধী হওয়ার কারণে তার সাথে অন্য কারো কোনো সমস্যাও ছিলো না।
এ বিষয়ে ওসি মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আলাপকালে তিনি জানান, নিহত কিশোর প্রতিবন্ধী ছিল। লাশ উদ্ধার করার সময় লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত ছাড়া হত্যার কারণ বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার আগে এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। ইতিমধ্যে এ ঘটনার ক্লু উদঘাটনে পুলিশের একাধিক টীম মাঠে কাজ করছে বলেও তিনি জানান। এ ব্যাপারে স্থ’ানীয় ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত কিশোরের লাশটি একটি জঙ্গলঘেরা স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com