সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন নিউ লাইফ ফিজিওথেরাপিকে সিলগালা ॥ ১ জনকে কারাদন্ড ॥ ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আবারও হবিগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন নিউ লাইফ ফিজিওথেরাপিকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলামকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ছাড়াও তার সহযোগিত হেলালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই ক্লিনিকে অভিযান চালায়। এ সময় লাইসেন্স না থাকা, ইসিজি ও এক্সরে মেশিনসহ বিভিন্ন মেশিন ছাড়াই ভূয়া ইজিসি রিপোর্ট, ব্লাড রিপোর্ট, এক্সরে রিপোর্টসহ বিভিন্ন রিপোর্ট প্রদান করায় অনন্তপুর এলাকার বাসিন্দা সফিককে কারাদন্ড ও হেলাল উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স না থাকায় নিউ লাইফ কেয়ার সিলগালা করা হয়। এ সময় মালিক পালিয়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানের মালিক বিভিন্ন রিপোর্টসহ ওই প্রতিষ্ঠানকে অপরাধের আভাসস্থল হিসেবে গড়ে তুলেছে। মাত্র ৩ মাস আগে একই ম্যাজিস্ট্রেট তার ওই প্রতিষ্ঠানকে একই অপরাধে সিলগালা করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই প্রভাব খাটিয়ে কতিপয় নেতাকর্মীকে ম্যানেজ করে আবারও ওই প্রতিষ্ঠানটির সিলগালা খুলে ব্যবসা করতো। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযান বিভিন্ন ক্লিনিকে চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com