বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের ফুসকা হাউজের শ্রমিক হত্যার রহস্য উন্মোচন করতে শুরু করেছে পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী থেকে ফুসকা হাউজের শ্রমিক হত্যা মামলার রহস্য উন্মোচন করতে শুরু করেছে পুলিশ। এদিকে অভিযুক্তদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে আনুষ্ঠানিকভাবে পুলিশ না জানালেও তাদের বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে প্রেমের কারণে নিজাম উদ্দিন (২৪) কে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল। এর আগেই মানুষ দেখে ফেলায় লাশটি ওই এলাকার বাগান বাড়ির একটি বাসার উঠানে রেখে পালিয়ে যায় তারা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরিণখলা গ্রামের ইমাম উদ্দিনের পুত্র নিজাম উদ্দিন বেশ কিছুদিন ধরে নিউ মুসলিম কোয়ার্টার এলাকার খলিল মিয়ার বাসায় ভাড়া নিয়ে বসবাস করে আসছে। সে কলেজ কোয়ার্টার এলাকার ঢাকা ফুসকা হাউজে কাজ করছিল। জনৈক্য স্কুল ছাত্রীর সাথে সে প্রেমে সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পিতা ও ভাই বিষয়টি মেনে নেয়নি। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা পালিয়ে যাবারও চেষ্টা করে বলে সূত্র জানায়। এদিকে ১২ মার্চ নিজামের আঘাতপ্রাপ্ত লাশ পাওয়া যায়। তবে এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, রহস্য প্রায় উন্মোচন হয়ে গেছে এবং অভিযুক্তদের ধরলেই সবকিছু বেরিয়ে আসবে হত্যার রহস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com