মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আকাশ ছোয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন

  • আপডেট টাইম রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে বিদেশে থাকা হবিগঞ্জের বরেণ্য ব্যক্তিবর্গ আগ্রহ ব্যক্ত করেছেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার। কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পৈত্রিক বাসভবনটি ফাউন্ডেশনের চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করার জন্য ওয়াকফ করতে আগ্রহ দেখিয়েছেন ডা. সিএম দেলোয়ার রানা ও তার পরিবার। আবার হবিগঞ্জ আধুনিক হাসপাতালের পুরাতন ভবনটি চিকিৎসা কার্যক্রমের জন্য ব্যবহারের অনুমতি দিতেও আগ্রহী জেলা স্বাস্থ্য বিভাগ। এর বাহিরে জেলা শহরে যারা হার্টের চিকিৎসা করেন এবং দেশের বিভিন্ন স্থানে থাকা হবিগঞ্জের যে সকল সন্তান হার্ট স্পেশালিস্ট তারাও রোস্টার করে এখানে এসে চিকিৎসা দিতে আগ্রহ ব্যক্ত করেছেন। এসকল ইতিবাচক বিষয়কে সামনে রেখে আগামী ২ মে হবিগঞ্জে আউটডোর চিকিৎসা সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাট ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটি। গতকাল দুপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে ন্যাশনাল হাট ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক ডা. কামরুল হাসান তরফদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব রোটারীয়ান সফিকুল বারী আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা, মুখলেছুর রহমান উজ্জল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, সরকারী বৃন্দাবন কলেজের অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপাার জাহাঙ্গীর ভূইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, এডভোকেট তাহমিনা খান, জিয়াউল হাসান তরফদার মাহিন ও মহিব উদ্দিন সোহেল।
ন্যাশনাল হাট ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক ডা. কামরুল হাসান তরফদার বলেন, আমার ভাই ড. মঞ্জুরুল হাসান তরফদার মাত্র ১০ মিনিটের বুকের ব্যাথায় কোথাও চিকিৎসা না পেয়েই মৃত্যু বরণ করে। আমার বাবাও বিনা চিকিৎসায় বুকের ব্যাথা নিয়ে মারা যান। হবিগঞ্জে বুকে ব্যাথা নিয়ে কোন চিকিৎসা পাওয়ারই সুযোগ নেই। তাই আমরা চাই অত্যাধুনিক সি সি ইউ সম্বলিত একটি কার্ডিয়াক হাসপাতাল হবিগঞ্জে প্রতিষ্ঠা করতে। সেখানে যদি ৬ সিটের একটি সি সি ইউর ব্যবস্থা থাকবে।
তিনি আরও বলেন, আমি ডা. আলাউদ্দিন ও ডা. প্রাণ গোপালের সাথে থেকে কাজ করেছি। তারা ১শ বছরের স্বপ্ন দেখতেন। আমিও আকাশ ছোয়া স্বপ্ন দেখি। প্রাথমিকভাবে আমরা দুটি এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করব। এর একটি থাকবে হবিগঞ্জে এবং আরেকটি থাকবে ঢাকায়। শুধু এ্যাম্বুলেন্সই নয়। আমার স্বপ্ন একদিন আমাদের হেলিকপ্টারও থাকবে। আমাদের পূর্ণাঙ্গ হাসপাতাল হওয়ার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় ও হার্ট ফাউন্ডেশনে যাতে আমাদের হবিগঞ্জের রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দেয়া হয় তারও ব্যবস্থা করব।
সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর ভূইয়ার হাতে আজীবন সম্মননার সনদ তুলে দেন সভাপতি ডা. কামরুল হাসান তরফদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com