বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট পৌর মেয়র রুবেলের দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৩৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল আলম রুবেলের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (১১মার্চ) বিকাল ৪টায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। ১০নং মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মাষ্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাষ্টার, হুমায়ুন কবির খাঁন, আলহাজ্ব রজব আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার। এছাড়াও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আলতা, আব্দুল মালেক মাষ্টার, প্রফেসর আব্দুর রউফ, আব্দুর আওয়াল মাষ্টারসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। উল্লেখ, বৃহস্পতিবার সকালে পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সাধারণ আসনের কাউন্সিলরগণ ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com